ভৈরবে নৌকাডুবি: নিখোঁজ ৮ জনেরই মরদেহ উদ্ধার

প্রথম পাতা » কিশোরগঞ্জ » ভৈরবে নৌকাডুবি: নিখোঁজ ৮ জনেরই মরদেহ উদ্ধার
সোমবার, ২৫ মার্চ ২০২৪



ভৈরবে নৌকাডুবি: নিখোঁজ ৮ জনেরই মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনার চতুর্থ দিনে নিখোঁজ এক শিশুসহ নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে নিখোঁজ ৮ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিদের পরিচয়: পুলিশ কনস্টেবল সোহেল রানা, বেলন দে ও শিশু রাসুল।

রোববার (২৪ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিওটিএ) ডুবুরি দল তৃতীয় দিনের অভিযানে মেঘনার তীরবর্তী পুলতাকান্দা এলাকা ও রেলসেতু এলাকা থেকে এক শিশু ও দুই নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তখনও নিখোঁজ থাকে সোহেল রানা, বেলন দে ও রাসুল। সোমবার সকালে তাদের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ ৮ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভৈরব-আশুগঞ্জ নৌবন্দরের উপপরিচালক মো. রেজাউল করিম জানান, উদ্ধারকারী নৌযান প্রত্যয়ের কমান্ডার উবায়দুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার চালিয়ে নিখোঁজ আটজনেরই মরদেহ উদ্ধার করেছে।

প্রসঙ্গত, শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীর রেলসেতু এলাকা থেকে নৌকা নিয়ে ভ্রমণে বের হন ২১ জন যাত্রী। কিছুদূর যেতেই এক যাত্রীর অনুরোধে মাঝি হাল ছেড়ে ছবি তুলতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেড নৌকাকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গেই নৌকাটি ডুবে যায়। এসময় কয়েকজন সাঁতরে তীরে ওঠেন। পরে খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের স্পিড বোটে এসে এক নারীর মরদেহসহ আটজনকে উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১২:১৭:২৮   ৪৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম
কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪
বিএনপি ২৪০ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে: ফজলুর রহমান
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ