জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব পাস

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব পাস
সোমবার, ২৫ মার্চ ২০২৪



জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব পাস

অবশেষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করল। যুক্তরাষ্ট্র তার আগের অবস্থান পরিবর্তন করে ভেটো দেওয়া থেকে বিরত থাকার পর প্রস্তাবটি পাস হলো। এতে সব জিম্মির অবিলম্বে ও নিঃশর্ত মুক্তিও দাবি করা হয়েছে।

অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা পরিষদ অচলাবস্থায় ছিল।
তারা যুদ্ধবিরতির আহ্বানে সম্মত হতে ব্যর্থ হয়েছিল। অন্যদিকে গাজায় ইসরায়েলের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মিত্র ইসরায়েলের সঙ্গে তাদের ক্রমবর্ধমান মতবিরোধের ইঙ্গিত দেয়। এদিন যুক্তরাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থাকে এবং কাউন্সিলের বাকি ১৫ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

ওয়াশিংটন আগে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে পেশ করা প্রস্তাবগুলোকে অবরুদ্ধ করেছিল।
তারা মত দিয়েছিল, এ ধরনের পদক্ষেপ ভুল হবে। কারণ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির জন্য সূক্ষ্ম আলোচনা চলছে। কিন্তু বৃহস্পতিবার দেশটি প্রথমবারের মতো যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তার নিজস্ব খসড়া উত্থাপন করে এবং ইসরায়েলের প্রতি তার অবস্থানের কঠোরতা চিহ্নিত করে।

গাজায় ক্রমবর্ধমান মৃতের সংখ্যা নিয়ে ওয়াশিংটন ইসরায়েলের সমালোচনা করেছে।
অঞ্চলটির হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, সেখানে ইতিমধ্যে ৩২ হাজারেরও বেশি মানুষ ইসরায়েলের বোমাবর্ষণে নিহত হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু।

এ ছাড়া যুক্তরাষ্ট্র গাজায় ত্রাণ বিতরণের জন্য আরো পদক্ষেপ নিতে ইসরায়েলকে চাপ দিয়েছে। ভূখণ্ডের পুরো জনসংখ্যা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও মন্তব্য করেছে তারা।

এদিকে জাতিসংঘ ইসরায়েলকে সহায়তা বিতরণে বাধা দেওয়ার অভিযোগ করেছে। ইসরায়েল অবশ্য জাতিসংঘকে দায়ী করে অভিযোগ করেছে, সংস্থাটি সহায়তা বিতরণ করতে ব্যর্থ হয়েছে।

৭ অক্টোবর গাজা শাসনকারী ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাস ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলা চালায়। ইসরায়েলের হিসাবে, সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়। পাশাপাশি ২৫৩ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যাওয়া হয়। হামাসের এই হামলার পর থেকেই যুদ্ধ শুরু হয়।

সূত্র : বিবিসি

বাংলাদেশ সময়: ২৩:২৬:১৬   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ