যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪



যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

জামালপুর প্রতিনিধি : যথাযথ মর্যাদায় জামালপুরে সরিষাবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে সরিষাবাড়ী কলেজ মাঠে মাধ্যমিক স্কুল, কলেজ কলেজের শিক্ষার্থীরা সহ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পলাশ কান্তি দত্ত ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২:২৯:১৪   ৪৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ