বাল্টিমোরে সেতু ধস, দুজনের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাল্টিমোরে সেতু ধস, দুজনের মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪



বাল্টিমোরে সেতু ধস, দুজনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে সেতু ধসে নিখোঁজ ছজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এক প্রতিবেদনে রয়টার্স জানায়, নিহতরা হলেন: আলেজান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্তেস (৩৫) এবং ডোরিয়ান রনিয়াল ক্যাস্টিলো ক্যাব্রেরা (২৬)। তারা দুজনই নির্মাণ শ্রমিক ছিলেন। কার্গো জাহাজের ধাক্কায় সেতুটি ধসে পড়ার সময় তারা একটি ট্রাকের মধ্যে ছিলেন।

মেরিল্যান্ড পুলিশ কর্নেল রোল্যান্ড বাটলার মরদেহ উদ্ধারের খবরটি নিশ্চিত করে জানিয়েছে, নদীর ২৫ ফুট গভীর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষের ধারণা, বেশকিছু যানবহন সেতুর ধ্বংসাবশেষের নিচে আটকে আছে। সেগুলো সরানো হলে ডুবুরিরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে আবারও অভিযান শুরু করবে।

মার্কিন নিরাপত্তা সংস্থার প্রাথমিক ধারণা, বাল্টিমোরের হারবার ছেড়ে যাওয়ার সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। এখন পর্যন্ত যা জানা গেছে, সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ ডালি সেতুতে ধাক্কা দেয়ার আগে সেটির বিদ্যুৎ চলে গিয়েছিল। এমনকি ইঞ্জিনেও কোনো শক্তি ছিল না।

সমস্যা সমাধানে বারবার অ্যালার্ম বাজানো হয়। ক্রুরা মরিয়া হয়ে জাহাজটিতে বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা চালায়; কিন্তু সব বিফলে যায়। যদিও ডালির একটি জরুরি জেনারেটর ছিল; কিন্তু ইঞ্জিনগুলোর শক্তি ফিরিয়ে আনতে পারেনি।

গত মঙ্গলবার রাতে আমেরিকার অন্যতম বন্দর বাল্টিমোর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে যাওয়ার সময় ‘ফ্রান্সিস স্কট কী’ সেতুর সঙ্গে ধাক্কা লাগে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ ডালির। এতে সেতুটির একাংশ ধসে পড়ে।

বাংলাদেশ সময়: ১১:৫৯:২৮   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ