সরিষাবাড়ীতে মা’কে ভরণ পোষণ না দেওয়ায় শিক্ষক ছেলে গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মা’কে ভরণ পোষণ না দেওয়ায় শিক্ষক ছেলে গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪



সরিষাবাড়ীতে মা’কে ভরণ পোষণ না দেওয়ায় শিক্ষক ছেলে গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে নিজের মা’কে ভরণ পোষণ না দিয়ে বাড়ী থেকে বের করে দেওয়ার অভিযোগে এক শিক্ষক ছেলে কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ বিষয়টি আজ বৃহস্পতিবার দুপুরে জানান সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান।

পুলিশ সূত্র জানায় বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের মৃত আব্দুল বারেক এর স্ত্রী মোছাঃ খোদেজা(৫৭) থানায় এসে অভিযোগ করে তার ছেলে আব্দুল জলিল তাকে ভরণপোষণ না দিয়ে উল্টো মারধর করে বাড়ী থেকে বের করে দিয়েছে। পরে অসহায় বিধবা মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ছেলে আঃ জলিল কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

পরে তার বিরুদ্ধে ২০১৩ সনের পিতা-মাতার ভরণ-পোষণ আইন ৫(১) ধারায় মামলা রুজু করে রাতেই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানান।

মামলার এজাহার সূত্রে জানা যায় ,গ্রেফতারকৃত শিক্ষক উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের মৃত আব্দুল বারেক এর একমাত্র ছেলে মোঃ আব্দুল জলিল (৪০)। সে শ্যামের পাড়া ফিরোজা মজিদ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, আঃ জলিল এর পিতা ৪ বছর পূর্বে মারা যায়। তারা দুই ভাইবোন। আঃ জলিলের মা সবসময় তার মেয়ের পক্ষ নিয়ে কথা বলায় মা’র উপর রাগ করে ছেলে মা’কে বাড়ী থেকে বেরিয়ে যেতে বলে। পরে সে নিরুপায় হয়ে মেয়ে বাড়ীতে গিয়ে আশ্রয় নেয়। এভাবে ১৫ দিন অতিবাহিত হলেও ছেলে মাকে বাড়ীতে উঠতে না দেওয়ায় মা খোদেজা বেগম থানায় গিয়ে অভিযোগ করে। পরে পুলিশ শিক্ষক আঃ জলিল কে গ্রেফতার করে নিয়ে যায়।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, বিধবা মাকে তার একমাত্র ছেলে ভরণপোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পরে তিনি থানায় এসে ছেলে বিরুদ্ধে অভিযোগ করলে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৪:২০   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রোমাঞ্চকর লড়াইয়ে চায়নিজ তাইপেকে রুখে দিল বাংলাদেশ
শান্ত-মুস্তাফিজ নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বকশীগঞ্জে কিশোরী হত্যা মামলায় ৩ কিশোরের ১০ বছর করে কারাদণ্ড
আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
​সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা,সন্তানকে বটি দিয়ে হত্যার হুমকি
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ