ষড়যন্ত্রের মধ্যেও প্রধানমন্ত্রী দেশের জনগণের কল্যাণে কাজ করছেন - প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ষড়যন্ত্রের মধ্যেও প্রধানমন্ত্রী দেশের জনগণের কল্যাণে কাজ করছেন - প্রাণিসম্পদ মন্ত্রী
শনিবার, ৩০ মার্চ ২০২৪



ষড়যন্ত্রের মধ্যেও প্রধানমন্ত্রী দেশের জনগণের কল্যাণে কাজ করছেন - প্রাণিসম্পদ মন্ত্রী

ফরিদপুরের মধুখালীতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির উদ্বোধনকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্যে দিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছেন। পবিত্র মাহে রমজানে তারই অংশ হিসেবে দেশের খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সুলভ মূল্যে দুধ, ডিম এবং মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌর বাজার সংলগ্ন লোকাল বাসস্ট্যান্ড এলাকায় ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

এখানে ১শ’ টাকায় ১১টি ডিম, ৭০ টাকায় এক লিটার দুধ ও ৬০০ টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পারবেন সাধারণ মানুষ।

মন্ত্রী বলেন, ঢাকা শহরে ২৫টি স্পটে এ কার্যক্রম চালুর পরে এখন ৩২ টি স্পটে এসব পণ্য বিক্রি হচ্ছে। এখন রাজধানীর বাইরে ১৮টি জেলায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। মধুখালীতে ৭ দিনব্যাপী (৫ এপ্রিল পর্যন্ত) এ কার্যক্রম চালু থাকবে।

মন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকে রয়েছেন মাসে এক কেজি গরুর মাংসও কিনে খেতে পারেন না। এসব অভাবী মানুষেরা যাতে এখানে এই গরুর মাংস, দুধ ও ডিম কিনতে পারেন সেদিকেও সকলে দৃষ্টি রাখবেন।

এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, পৌর মেয়র মোর্শেদ রহমান লিমন, উপজেলা প্রাণিসম্পদ ডা. সুদেব কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১০   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ