সুয়ারেসের গোলে ড্র মেসিহীন মায়ামির

প্রথম পাতা » খেলাধুলা » সুয়ারেসের গোলে ড্র মেসিহীন মায়ামির
রবিবার, ৩১ মার্চ ২০২৪



সুয়ারেসের গোলে ড্র মেসিহীন মায়ামির

আবার গোল লুই সুয়ারেসের। ইন্টার মায়ামি জার্সিতে মৌসুমে পঞ্চম গোলটি পেলেন উরুগুইয়ে ফরোয়ার্ড। সুয়ারেসের গোলের পরও অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মায়ামি। এগিয়ে গিয়েও নিউ ইয়র্ক সিটি এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ডেভিড বেকহ্যামের দল।

চোটের জন্য ইন্টার মায়ামির হয়ে এই ম্যাচেও খেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁকে ছাড়া মাঠে বড্ড বিবর্ব ইন্টার মায়ামি। মেসিকে ছাড়া মেজর লিগ সকারে চার ম্যাচ খেলে দুটিতে হেরে জিতেছে একটি, অন্যটি ড্র।
ফোর্ট লডারডেলের চেস স্টেডিয়ামে খেলার চতুর্দশ মিনিটে ইন্টার ময়ামিকে এগিয়ে নেন লিভারপুল ও বার্সেলোনার সাবেক তারকা সুয়ারেস।
মায়ামির তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার আশা অবশ্য দ্রুতই মিলিয়েও যায়। খেলার ৩৪ মিনিটে নিউ ইয়র্ক সিটি এফসির হয়ে সমতা ফেরান কোস্টা রিকার তারকা আলনসো মার্তিনেজ। এরপর আর কোনো দলই পারেনি গোল করতে।
আগের ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলের কাছে ৪-০ গোলে বিধস্ত হয়েছিল ইন্টার মায়ামি।
এবার সুয়ারেসের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল তারা। এ ড্রয়ের পরও দ্বিতীয় স্থানে ডেভিড বেকহ্যামের দল। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি অর্জন করে শীর্ষে থাকা সিনসিনাটি ম্যাচও খেলেছে একটি কম। ৭ ম্যাচ খেলে মায়ামির অর্জন ১১ পয়েন্ট আর ৬ ম্যাচ থেকে সিনসিনাটির সংগ্রহ ১২।
আগামী মঙ্গলবার মেক্সিকান ক্লাব মনটেরির বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলবে মায়ামি।
ওই গুরুত্বপূর্ণ ম্যাচে কী খেলবেন লিওনেল মেসি? ম্যাচটি গুরুত্বপূর্ণ হলেও এক ম্যাচের জন্য মেসিকে নিয়ে কোনো প্রকার ঝূঁকি নিতে চান না কোচ জেরার্দো তাতা মার্তিনো।

বাংলাদেশ সময়: ১৩:১৬:২৭   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ