জাটকা আহরণ-পরিবহনের দায়ে মুলাদীতে ১০ জনকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাটকা আহরণ-পরিবহনের দায়ে মুলাদীতে ১০ জনকে জরিমানা
বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪



জাটকা আহরণ-পরিবহনের দায়ে মুলাদীতে ১০ জনকে জরিমানা

জেলার মুলাদীতে অভিযান চালিয়ে জাটকা আহরণ ও পরিবহনের দায়ে ১০ জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে তাদের কাছে থেকে চারটি বেহুন্দী জাল ও ৪৮০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) রাতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, র‍্যাব-৮, মুলাদী থানা পুলিশ ও নাজিরপুর ফাঁড়ির নৌ পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় চারটি বেহুন্দী জাল ও ৪৮০ কেজি জাটকা জব্দ করা হয়। পাশাপাশি জাটকা আহরণ ও পরিবহনের অপরাধে ১০ জনকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন পরিচালিত মোবাইল কোর্টে আটক ১০ জনকে সোপার্দ করা হলে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি জব্দ জাটকাগুলো ১৪টি এতিমখানাসহ গরীব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করা হয় এবং জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:১৪:০৪   ৫৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ