বিয়ে করতে চান ৪৮ বছর বয়সি নায়িকা সুস্মিতা সেন! যদি…

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ে করতে চান ৪৮ বছর বয়সি নায়িকা সুস্মিতা সেন! যদি…
রবিবার, ৭ এপ্রিল ২০২৪



বিয়ে করতে চান ৪৮ বছর বয়সি নায়িকা সুস্মিতা সেন! যদি…

বিশ্বের অন্যতম সেরা সুন্দরী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ বিজয়ী তিনি। তারপর থেকে বহু পুরুষের রাতের ঘুম কেড়েছেন সুস্মিতা। সম্পর্কে জড়িয়েছেন বারবার। সংখ্যাটা হাফ ডজনের বেশি। কিন্তু কারও সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেননি লম্বাদেহী এই নায়িকা।

সুস্মিতা সেনের বর্তমান বয়স ৪৮ বছর। এই বয়সে এসে সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে ‘অভিনেত্রী জানালেন, তিনি বিয়ে করতে ইচ্ছুক। তবে তার জন্য রেখেছেন কিন্তু। সাক্ষাৎকারে বিয়ে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সুস্মিতা বলেন, ‘যদি ব্যক্তিটি সঠিক হয়, তবে অবশ্যই আমি বিয়ে করব।’

নায়িকারি কথায়, ‘বিয়ে করার জন্য আমি কখনোই সামাজিক চাপ কিংবা বয়সকে পাত্তা দিই না। তার চেয়ে বরং সঠিক মানুষটাকে গুরুত্ব দিই। যেদিন এমন কোনো পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে, হ্যা, একেই বিয়ে করা যায়, তখন করব। তার আগে এই বেশ ভালো আছি।’

সাবেক প্রেমিকদের সম্পর্কে সুস্মিতা বলেন, ‘সাবেকদের সঙ্গে বন্ধুত্ব রাখাটা কঠিন। তবে যদি ব্রেকআপে তিক্ততা না থাকে তো বন্ধুত্ব রাখাই যায়।’

তবে বিয়ে না করলেও দুই সন্তানের মা ঠিকই হয়েছেন সুস্মিতা সেন। কিন্তু কোনো পুরুষের সন্তান গর্ভে ধারণের মাধ্যমে নয়, দত্তক নিয়ে। ২০০০ সালে মাত্র ২৫ বছর বয়সে রেনী নামে এক বাচ্চা মেয়েকে দত্তক নিয়ে ইতিহাস সৃষ্টি করেন সুস্মিতা।

কারণ, ওই সময় অবিবাহিত একজন নারী হিসেবে সন্তান দত্তক নেওয়ায় সামাজিকভাবে গ্রহণযোগ্যতার প্রশ্ন ওঠে। এ নিয়ে আদালতে মামলাও করেন একদল লোক। কিন্তু মুম্বাই আদালত তাদের সেই মামলা খারিজ করে দেন, জয়লাভ করেন সুস্মিতা। বিয়ে না করেও হয়ে যান সন্তানের মা।

সেই রেনী এখন বিবাহযোগ্য পরিপূর্ণ একজন নারী। রেনীকে দত্তক নেওয়ার ১০ বছরের মাথায় ২০১০ সালের ১৩ জানুয়ারি আলিশা নামে তিন মাস বয়সি আরও একটি মেয়েকে দত্তক নেন সুস্মিতা। যার বয়স এখন ১৪ বছর। দুই মেয়েই সুস্মিতার খুব আদরের। মেয়েরাও মা ছাড়া কিছুই বোঝে না।

বাংলাদেশ সময়: ১২:৫৩:১১   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ