ইসরাইলে ইরানের হামলা নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলে ইরানের হামলা নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪



ইসরাইলে ইরানের হামলা নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব

ইসরাইলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি ‘সব পক্ষকে সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন।

রোববার( ১৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বলেন,

আমি সব পক্ষকে সর্বোচ্চ শান্ত থাকার আহ্বান জানাই। এমন কোনো পদক্ষেপ যেন না নেয়া হয় যাতে একাধিক ফ্রন্টে সামরিক সংঘর্ষের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে অশান্তি শুরু হয়।

আমি বারবার জোর দিয়ে বলছি যে এই অঞ্চল বা বিশ্বের কেউই আরেকটি যুদ্ধ মেনে নিতে পারবে না, বলেন তিনি।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘আমরা জয়ী হব।’

এছাড়া দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তার দেশের বাহিনীর প্রশংসা করে বলেছেন যে ‘ভালো শক্তি অশুভ শক্তিকে’ পরাস্ত করবে।

শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরাইলে প্রথমবারের মতো সরাসরি ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান।

ইরানের এই হামলার উপযুক্ত জবাব দেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল।

বাংলাদেশ সময়: ১৫:১০:২৬   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ