বাংলাদেশের বর্ষবরণ আয়োজনে মুগ্ধ নরওয়েজিয়ান দম্পতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের বর্ষবরণ আয়োজনে মুগ্ধ নরওয়েজিয়ান দম্পতি
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪



বাংলাদেশের বর্ষবরণ আয়োজনে মুগ্ধ নরওয়েজিয়ান দম্পতি

চারপাশে এত রং, গানবাজনা, ছবি আঁকাআঁকি আর সব মিলিয়ে মানুষের আতিথেয়তায় মুগ্ধ নরওয়ের বাসিন্দা স্টুয়ার্ট ও তার পরিবার।

রোববার (১৪ এপ্রিল) প্রথমবারের মতো স্ত্রী-সন্তান নিয়ে নববর্ষের আয়োজনে ঘুরতে আসেন স্টুয়ার্ট। নিজের অনুভূতির কথা জানিয়ে বলেন, ‘এই প্রথম বাংলাদেশে আসা আর এসেই এমন একটি উৎসবে শামিল হওয়া। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে।’

স্টুয়ার্টের স্ত্রী মারথা বলেন, ‘এ দেশের সবাই খুব ভালো। আমরা নববর্ষের আয়োজনে যাব শুনে আশপাশের বাঙালি বন্ধুরা বলল শাড়ি-পাঞ্জাবি পরে যেতে। আমি শাড়ি পড়তে পারি না বলে সালোয়ার পরেছি। আর স্টুয়ার্ট শখ করে পাঞ্জাবি পরেছে।’

স্টুয়ার্ট বলেন, ‘পাঞ্জাবি পরে নিজেকে বাঙালি বাঙালি মনে হচ্ছে। মনে হচ্ছে আমি আপনাদেরই লোক। আপনারাও এতটা আপন করে নিয়েছেন। মনে হচ্ছে নিজ দেশের কোনো উৎসবে এসেছি। এভাবেই প্রতিটি উৎসব আমাদের এক করে দেয়।’

বাচ্চাদের অনুভূতির কথা জানিয়ে মারথা বলেন, ‘আমার ছেলে সাধারণত হাঁটাহাঁটি পছন্দ করে না। কিন্তু আজ মেলায় এসে ওর ক্লান্তি যেন হারিয়ে গেছে। হাঁটছে, খেলছে, দৌড়াচ্ছে। আমারও দেখে খুব ভালো লাগছে।’

এক বছরের জন্য বাংলাদেশে কাজ করতে আসা স্টুয়ার্ট ও তার পরিবার জানায়, ভবিষ্যতেও তারা এমন আয়োজনে শামিল হতে চান। বরফ শীতল নরওয়ের বাসিন্দা হয়েও ওম নিতে চান বৈশাখের উষ্ণতার।

বাংলাদেশ সময়: ১৫:১৩:৪৮   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ