‘সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে দেবো না’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে দেবো না’
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪



‘সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে দেবো না’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়তে কাজ করব। আমরা কাউকে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে দেবো না। আমাদের উন্নয়ন অগ্রগতিতে যারা বাধা দেবে সেই অশুভ শক্তির হাত থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করব।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রমনা কালীমন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা একটি চমৎকার সময় পার করছি। পবিত্র রমজান মাসের পর ঈদুল ফিতরের উৎসব এরপর সর্বজনীন পহেলা বৈশাখ উৎসব এবং আজ আবার বসন্তী পূজার উৎসব আমরা পালন করছি। আমাদের এই প্রিয় বাংলাদেশে আমরা সকলে মিলেমিশে যার যার ধর্মকর্ম পালন করি ও উৎসবের আয়োজন করি। পরস্পরের প্রতি আমাদের যে ভালোবাসা এটি হলো আমাদের ঐতিহ্য।

নাছিম বলেন, আমাদের ধর্মীয় উৎসব হলো সর্বজনীন উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এসব উৎসবে অংশগ্রহণ করে। এটি আমাদের সংস্কৃতি। বাঙালির হাজার বছরের ঐতিহ্য রয়েছে। এই চেতনায় আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো, ততদিন কোনো অপশক্তি কোনো ধর্মের মানুষের ক্ষতি করতে পারবে না।

তিনি বলেন, আমরা চাই সাম্প্রদায়িক শক্তি, অশুভ শক্তি, যারা মানুষের অকল্যাণ চায় তাদের পরিবর্তনের মধ্য দিয়ে শুভ শক্তির জাগরণ হোক। আমরা চাই দেশের প্রতিটি মানুষের কল্যাণ ও মঙ্গল হোক। দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ। বাহাউদ্দিন নাছিম রমনা কালীমন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন শেষে দুপুরে সিদ্ধেশ্বরী সর্বজনীন মন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৪৫   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনবল সংকটে মুখ থুবড়ে সালথার পরিবার পরিকল্পনা সেবা
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৪২ জন নতুন হাম রোগী ভর্তি, মৃত্যু নেই
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা রোগীর মৃত্যু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ
নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি
সরকার শিল্প বর্জ্য পুনঃব্যবহার করে টেকসই শিল্পায়ন জোরদারের পরিকল্পনা করছে: শিল্পমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ