টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িকে ট্রাকের ধাক্কা, ১১ জনের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িকে ট্রাকের ধাক্কা, ১১ জনের মৃত্যু
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪



টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িকে ট্রাকের ধাক্কা, ১১ জনের মৃত্যু

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাবখাল সেতু টোলপ্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। এতে একটি ইজিবাইকের ৭ আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া মারা যান আরও ৪ জন। তবে এ মুহুর্তে কারো নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সিমেন্টবাহী ওই ট্রাকের নিচে চাপা পড়ে আছে একটি প্রাইভেট কার। ওই গাড়িতে শিশুসহ ৬ জন আরোহী আছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করছেন।

ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহিতুল ইসলাম ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:২৯:২২   ৬৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ