নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪



নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক আজ কমিটির সভাপতি মাহফুজুর রহমান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, এম. আবদুল লতিফ এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, মোঃ জাকারিয়া এমপি, ফিরোজ আহম্মেদ স্বপন এমপি, হাবিবুন নাহার এমপি, মোঃ আওলাদ হোসেন এমপি এবং ঝর্ণা হাসান এমপি অংশগ্রহণ করেন।

সভায় ১ম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয় এবং ১ম বৈঠকে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ( বিআইডব্লিটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিটিসি) এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আগামী ২/৩ বছরে কি কি মালামাল ক্রয় করার পরিকল্পনা রয়েছে তার একটি তালিকা পরবর্তীতে স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপনের জন্য বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি কে নির্দেশনা দেয়া হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:০২   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনামন্ত্রীর নির্দেশ
বাসযোগ্য পৃথিবীর জন্য পরিবেশ রক্ষায় অধিক সংখ্যক বৃক্ষরোপণ অপরিহার্য
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ