কুমিল্লায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪



কুমিল্লায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

জেলার দাউদকান্দিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় দাউদকান্দি উপজেলা পরিষদের মিলনায়তনের হল রুমে প্রাণিসম্পদ সেবা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।
উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ এফ এম রকিবুল হাসান ভূঞা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক বাসুদেব ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আহসান হাবিব চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কেরামত আলী, উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি জিএস সুমন সরকার, উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৩৩   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রামে ১৩ মামলার আসামি সন্ত্রাসী শুক্কুর গ্রেফতার
বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি : শিক্ষামন্ত্রী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ : কৃষিমন্ত্রী
বদলে যাওয়া জামায়াত বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে : গোলাম পরওয়ার
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও প্রার্থনায় খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা পালন
মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ করল বিজিবি
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী
আ. লীগ আমলে অনেক খাল ভরাট হয়ে গেছে : পার্বত্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ