নড়াইলে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

প্রথম পাতা » খুলনা » নড়াইলে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪



নড়াইলে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

“প্রাণি সম্পদে ভরবো দেশ গড়বো সোনার বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি ও জনসাধারণের জন্য প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নড়াইল সদর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিদ্দীকুর রহমান, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, সরকারি কর্মকর্তা, ডেইরী ফার্ম মালিক, খামারীরা এসময় উপস্থিত ছিলেন। এ প্রদর্শনীতে ২০টি ষ্টল সাজিয়ে বিভিন্ন জাতের গরু, ছাগল, ঘোড়া, কবুতরসহ পশু-পাখি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সফল খামারীদের মাঝে সনদপত্র ও চেক বিতরণ করা হয়।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিদ্দীকুর রহমান বলেন,নতুন নতুন পশু-পাখির খামার স্থাপন করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১১:০৩   ৩০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
মোংলা বন্দরে দুই কনটেইনার জেটি নির্মাণে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
বাগেরহাটে খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ