সরিষাবাড়ীতে তেরো মামলার আসামি সাধু গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে তেরো মামলার আসামি সাধু গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪



সরিষাবাড়ীতে তেরো মামলার আসামি সাধু গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে তেরো মামলার আসামী সাধু’কে গ্রেফতার করেছে পুলিশ। এ তথ্য বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান নিউজ টু নারায়ণগঞ্জ কে নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার ১৭ এপ্রিল বিকালে পৌরসভার ঝালুপাড়া এলাকা থেকে ১০ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২৯,০২০ টাকা সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি পৌরসভার ভূরার বাড়ী গ্রামের মৃত- আঃ গণির ছেলে। তার পুরো নাম মোঃ মিজানুর রহমান সাধু(৪৫)।

পুলিশ সূত্র আরও জানায় সাধুকে গ্রেফতারের সময় তার সহযোগী মোঃ সুরুজ মিয়া(৫০)কে গ্রেফতার করে পুলিশ। সুরুজ মিয়া মোনার পাড়া গ্রামের-মৃত জহর শেখের ছেলে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার ও তৎকাজে সহায়তা করার অপরাধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় সরিষাবাড়ী থানার মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৮ তারিখ-১৮/০৪/২০২৪ইং।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির নাম সাধু হলেও সে কাজকর্মে অসাধু। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে একজন ইয়াবা ব্যবসায়ী। মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:২১   ৫৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ