নেত্রকোণায় গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেত্রকোণায় গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
সোমবার, ২২ এপ্রিল ২০২৪



নেত্রকোণায় গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রায় সাড়ে ১০ মাস পর পলাতক আসামি রুবেল মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের টঙ্গি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রুবেল মিয়া সদর উপজেলার চাপারকোণা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বলেন, রুবেল চাপারকোণা গ্রামে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। এর সূত্র ধরে গত বছরের ২৫ মে দুপুরে ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন রুবেল। পরে ভুক্তভোগী গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ করলে আদালত নেত্রকোণা মডেল থানাকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ পেয়ে গত ৯ জুলাই থানায় মামলা হয়। এরপর থেকে মামলার একমাত্র আসামি রুবেল আত্মগোপনে ছিলেন।

তিনি আরও বলেন, মামলাটির ছায়া তদন্তে নেমে র‌্যাবের একটি দল গাজীপুরের টঙ্গির আশরাফ সেতু কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে। সোমবার সকালে রুবেলকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:১৫   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনামন্ত্রীর নির্দেশ
বাসযোগ্য পৃথিবীর জন্য পরিবেশ রক্ষায় অধিক সংখ্যক বৃক্ষরোপণ অপরিহার্য
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ