রেমিট্যান্স প্রেরণকারীদের স্মার্ট কার্ড প্রদানের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় স্থায়ী কমিটি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রেমিট্যান্স প্রেরণকারীদের স্মার্ট কার্ড প্রদানের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় স্থায়ী কমিটি
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪



রেমিট্যান্স প্রেরণকারীদের স্মার্ট কার্ড প্রদানের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় স্থায়ী কমিটি

ঢাকা, ২৪এপ্রিল ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের “অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি”র দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, এম.এ মান্নান, এ.কে আব্দুল মোমেন, আহমেদ ফিরোজ কবির, এ কে এম সেলিম ওসমান ও রুনু রেজা অংশগ্রহণ করেন।

বৈঠকে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে গতি আনয়নের লক্ষ্যে চলমান আর্থিক প্রণোদনার পাশাপাশি অ-আর্থিক প্রণোদনা প্রদানের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এলক্ষ্যে রেমিট্যান্স প্রেরনকারি ও তাদের পরিবারের জন্য বিশেষ Smart Card প্রদান যার মাধ্যমে তারা সুবিধা গ্রহণ করতে পারে।তাদের পিতা-মাতা ও স্ত্রী-সন্তানেরা সকল পর্যায়ের সরকারি হাসপাতালে,সরকারি সেবা অফিসে এবং সুরক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিকট বিশেষ প্রাধিকার প্রদান করার জন্য আলোচনা হয়।

এছাড়াও বিমানবন্দরে নির্বিঘ্নে ইমিগ্রেশন ও কাস্টমস ক্লিয়ারেন্স এর সুবিধা প্রদান করার আলোচনা করা হয়।

বৈঠকে রেমিট্যান্স আয় বৃদ্ধির লক্ষ্যে Smart apps এর ব্যবহার,প্রবাসীরা যাতে নির্বিঘ্নে অর্থ প্রেরণ করতে পারে তাদের জাতীয় পরিচয়পত্র,জন্ম নিবন্ধন সনদ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ এবং সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে স্বচ্ছ প্ল্যাটফর্মে কার্যক্রম গ্রহণ করার আলোচনা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর,আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ অর্থ মন্ত্রনালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১২:৫২   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নওগাঁয় বাসের ভেতরে যুবকের মরদেহ
হামসহ ১০ রোগের টিকার সংকট রয়েছে: সচিব
মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি ৭ রোহিঙ্গা উদ্ধার
ঈদুল আজহায় নৌপথ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুতির নির্দেশ
ঢাবি ক্যাম্পাসের মুসা খান মসজিদ প্রকল্পের উদ্বোধন
রাজধানীর হাতিরপুলে খাবারের দোকানে আগুন
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মন্ত্রী ফকির মাহবুব আনাম এর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ