লেভানদোস্কির হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে হারাল বার্সা

প্রথম পাতা » খেলাধুলা » লেভানদোস্কির হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে হারাল বার্সা
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪



লেভানদোস্কির হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে হারাল বার্সা

লিগের ম্যাচে রবার্ট লেভানদোস্কির হ্যাটট্রিকে দশ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-২ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের ৪৯, ৮২ ও অতিরিক্ত সময়ে গোল তিনটি করেন পোলিশ স্ট্রাইকার। বার্সার হয়ে বাকি গোলটি করেন ফেরমিন লোপেজ।

সোমবার রাতে ঘরের মাঠে ম্যাচের ২২ মিনিটে লোপেজের গোলে লিড পায় বার্সা।
তবে ১১ মিনিটের ব্যবধানে টানা দুই গোল করে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ২৭ মিনিটে হুগো দুরো ও ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পেপেলু। বিরতির আগেই ম্যাচের ভারসাম্য নষ্ট হয় মামার্দাশভিলি পেনাল্টি বক্সের বাইরে হাত দিয়ে বল ধরলে। লামিনে ইয়ামালকে ঠেকাতে গিয়ে তালগোল পাকিয়ে লাল কার্ড দেখেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক।

দশ জনের ভ্যালেন্সিয়ারকে পেয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বার্সা। ফল পায় ৪ মিনিটের মধ্যে। ম্যাচের ৪৯ মিনিটে নিজের প্রথম গোলটি পান লেভানদোস্কি। এতে ২-২ গোলে সমতায় ফেরে বার্সা।
৮২ মিনিটে দ্বিতীয় গোলে বার্সাকে এগিয়ে নেন তিনি। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন বার্সা ফরোয়ার্ড।

এই জয়ে ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বার্সেলোনা। হারের পর ৪৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে ভালেন্সিয়া।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৪০   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ