রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়

প্রথম পাতা » খেলাধুলা » রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়
রবিবার, ৫ মে ২০২৪



রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়

বয়স ৩৯ হলেও থেমে নেই ক্রিস্টিয়ানো রোনালদোর গোল করার ধারাবাহিকতা। সৌদি প্রো লিগে আবারও হ্যাটট্রিক করেছেন তিনি।
তাতে ভর করে আল ওয়েদার বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পেয়েছে আল নাসর। চলতি মৌসুমে এটি পর্তুগিজ ফরোয়ার্ড চতুর্থ হ্যাটট্রিক, সবশেষ সাত ম্যাচে তৃতীয়।

আল আওয়াল স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের খাতা খোলেন রোনালদো। এতে অবশ্য প্রতিপক্ষ গোলরক্ষকেরই দায় বেশি। ১২ মিনিটে মার্সেলো ব্রোসোভিচের ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। এরপর প্রথমার্ধে আরও দুই গোলের দেখা পায় আল নাসর।

বিরতির পর ৫২ মিনিটে বাঁ পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। ৮৮ মিনিটে দলের হয়ে ষষ্ঠ গোলটি আসে মোহাম্মদ আল ফাতিলের পা থেকে।

লিগে এনিয়ে ৩২ গোল করলেন রোনালদো। আর তিনটি গোল করলেই ছাড়িয়ে যাবেন সৌদি প্রো লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করা আব্দেররাজ্জাক হামদাল্লাহকে। ২০১৮-১৯ মৌসুমে ৩৪ গোল করেছিলেন আল নাসরের সাবেক এই ফরোয়ার্ড।

রোনালদো সেই রেকর্ড ভাঙার জন্য আরও চার ম্যাচ হাতে পাচ্ছেন। ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আল নাসর। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে আছে শীর্ষে থাকা আল হিলাল।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:০০   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক
আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলেন জাপানের ‘কিং কাজু’
সান্ডারল্যান্ডকে হারিয়ে প্রাক-মৌসুম শুরু লিভারপুলের
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের সেই গোলরক্ষক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ