রাঙ্গামাটির রাইখালীতে মহিলা সমাবেশ

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটির রাইখালীতে মহিলা সমাবেশ
মঙ্গলবার, ৭ মে ২০২৪



রাঙ্গামাটির রাইখালীতে মহিলা সমাবেশ

জেলার কাপ্তাইয়ে আজ তথ্য অফিসের উদ্যোগে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় গ্রামীণ জনগণকে তথ্য প্রদান ও উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ এবং সর্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে কাপ্তাই তথ্য অফিসের অফিস সহকারী সফিউল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উয়ে সুয়ে চৌধুরী ( মিশুক), রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ।
মহিলা সমাবেশে স্থানীয় ইউপি সদস্য, বিভিন্ন মৌজার কারবারি, স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ এবং শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।
সমাবেশের আগে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড,প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং,সর্বজনীন পেনশন স্কিম, বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের করণীয় বিষয়ে একটি তথ্য চিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২১:১৮   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ