গাজার বিভিন্ন অংশে ইসরাইলের হামলা, নিহত ২১

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজার বিভিন্ন অংশে ইসরাইলের হামলা, নিহত ২১
রবিবার, ১২ মে ২০২৪



গাজার বিভিন্ন অংশে ইসরাইলের হামলা, নিহত ২১

রাফাসহ গাজার বিভিন্ন অংশে ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি বাহিনীর শনিবারের (১১ মে) হামলায় কমপক্ষে ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার একটি হাসপাতালের বিবৃতিতে বলা হয়, উপত্যকার মধ্যাঞ্চলে ইসরাইলি হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মরদেহ গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে নেয়া হয়েছে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, জনাকীর্ণ রাফা শহরে সরাসরি হামলার ক্ষেত্রে মহাবিপর্যয়ের ঝুঁকি আছে। সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক আপত্তি উপেক্ষা করে গত সপ্তাহে ইসরাইলি সেনারা পূর্ব রাফায় প্রবেশ করেন। এ ঘটনার পর গাজায় মানবিক ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে যায়।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের আহ্বানে সাড়া না দিয়ে দক্ষিণের রাফায় স্থল অভিযানে বদ্ধ পরিকর ইসরাইলি বাহিনী। কয়েক হাজার ফিলিস্তিনিকে পূর্ব রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিতরণ করা হচ্ছে লিফলেট। আল মাওয়াসি নামক এলাকায় তাদের সরে যেতে বলা হয়েছে।

তবে ইসরাইলের হামলার হাত থেকে গাজার কোথাও নিরাপদ নয়, রাফার লাখ লাখ বাসিন্দার দিন কাটছে তাই আতঙ্কে। ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় খাবার ও পানির সংকটে থাকায় ভবিষ্যতে কি অপেক্ষা করছে তা অজানা।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস যদি আজ সব জিম্মিদের মুক্তি দেয়, তাহলে আগামীকালই গাজায় যুদ্ধবিরতি সম্ভব। স্থানীয় সময় শুক্রবার (১০ মে) ওয়াশিংটনের সিয়াটলে নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখন পুরোটাই হামাসের ওপর নির্ভর করছে। যদি হামাস (আজ) জিম্মিদের ছেড়ে দেয়, তাহলে আজ থেকেই গাজায় ইসরাইলি অভিযান বন্ধ করা হবে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করা হবে।’

বাংলাদেশ সময়: ১৩:৫৪:২১   ৪৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ