ন্যায়বিচার নিশ্চিতকরণে বিচারকদেরকে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » ন্যায়বিচার নিশ্চিতকরণে বিচারকদেরকে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান রাষ্ট্রপতির
বুধবার, ১৫ মে ২০২৪



ন্যায়বিচার নিশ্চিতকরণে বিচারকদেরকে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান রাষ্ট্রপতির

বিচার প্রার্থীরা যাতে সহজে ন্যায় বিচার পেতে পারে সেজন্য সর্বোচ্চ আদালত সহ সকল আদালতের বিচারকদেরকে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
রাষ্ট্রপ্রধান বলেন, “সুপ্রিম কোর্ট হচ্ছে বিচার প্রার্থীদের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। তাই, বিচারকার্যে বিচারপতিগণ তাঁদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।”
আজ বিকেলে বঙ্গভবনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতির সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এ কথা বলেন।
প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নতুন বিচারপতিদের অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন, জনগণ যাতে দ্রুত ও সহজে ন্যায় বিচার পায় সেজন্য নতুন বিচারপতিগণ তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি- বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো: ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল এস. এম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:০৪:২১   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেল থেকে বের হয়েই ফের ইয়াবাসহ ধরা সাইফ ও তার সহযোগী
নারায়ণগঞ্জে কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ