বিএনপির কথায় আর মন্তব্যের প্রয়োজন পড়ে না : কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির কথায় আর মন্তব্যের প্রয়োজন পড়ে না : কাদের
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪



বিএনপির কথায় আর মন্তব্যের প্রয়োজন পড়ে না : কাদের

ডোনাল্ড লুয়ের বক্তব্যে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কথায় আর মন্তব্য করার প্রয়োজন পড়ে না।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে তেজগাঁওয়ের রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মধ্যে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

যুক্তরাষ্ট্রের অবস্থান নির্বাচনের আগের অবস্থায় আছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এমন মন্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রশ্নটা মির্জা ফখরুলকে জিজ্ঞেস করুন, তিনি কীভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো আগের জায়গায়। ডোনাল্ড লুর বক্তব্য কি মির্জা ফখরুল শোনেননি? ফখরুলের প্রশ্নের জবাব ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার করেছেন। এখানে আর মন্তব্য করারও প্রয়োজন পড়ে না।

সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, এখান থেকেই প্রশ্নের উত্তর বের করুন। আমি নতুন কোনো উত্তর দিতে চাই না। যুক্তরাষ্ট্র তার অবস্থানের কথা বলেছে। তিনি যে কথা বলেছেন এরপরে মির্জা ফখরুলের যে বক্তব্য এর কোনো মূল্য নেই।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এতিমখানার শিক্ষার্থীসহ মহানগরের অন্যান্য নেতারা।

এর আগে বুধবার (১৫ মে) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দুটি রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির মহাসচিব বলেন, ‘আবার ডোনাল্ড লু…আমি জানি না, আপনারা (গণমাধ্যম) তাদের কী অবস্থান ভেবেছিলেন। আমরা যেটা দেখেছি, প্রকৃতপক্ষে তারা (যুক্তরাষ্ট্র) একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখনও অব্যাহত রেখেছেন।’

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৪০   ৫৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ