ইসলামপুর-১ আমিনিয়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করলেন যুবনেতা বাবু

প্রথম পাতা » খুলনা » ইসলামপুর-১ আমিনিয়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করলেন যুবনেতা বাবু
শনিবার, ১৮ মে ২০২৪



ইসলামপুর-১ আমিনিয়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করলেন যুবনেতা বাবু

সাতক্ষীরা পৌরসভার বাঁকাল ইসলামপুর-১ আমিনিয়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অথিতি হিসেবে মসজিদের ভিত ঢালায় উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদেরর প্যানেল চেয়ারমান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু।

এসময় তিনি বলেন, ‘ বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। মুসলিম রাষ্ট্র হিসেবে তাঁর দূরদর্শী সিদ্ধান্তে বাংলাদেশ ওআইসির সদস্য পদও গ্রহণ করে।

বঙ্গবন্ধুর দেখানো পথে, ইসলাম ধর্মের গবেষণা ও প্রসারের লক্ষে শেখ হাসিনা অসংখ্য কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। সারাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন একটি অনন্য দৃষ্টান্ত।

এসব মসজিদ ও ইসলামিক গবেষণা কেন্দ্র কার্যক্রম শুরু করলে ইবাদতের পাশাপাশি ইসলাম ধর্মের গবেষণায় সহায়ক ভূমিকা পালন করবে। সৈয়দ আমিনুর রহমান বাবু আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সব সময় সহযোগিতা আছে এবং সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, সাবেক কাউন্সিল শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি মো আব্দুল মোতালেব,

সহ সভাপতি মনতেজ আলি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা রেজা, শিক্ষক আনছার আলী, আব্দুল জলিল, মো আনোয়ার হোসেন বাবলু, রকিব হোসেন, আব্দুল আলিম, মো. মাসুম মোল্লাহ, রাজু আহম্মেদ সহ এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৬:০১:৪৭   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ