প্রিমিয়ার লিগে গোলের নতুন রেকর্ড

প্রথম পাতা » খেলাধুলা » প্রিমিয়ার লিগে গোলের নতুন রেকর্ড
সোমবার, ২০ মে ২০২৪



প্রিমিয়ার লিগে গোলের নতুন রেকর্ড

ইংলিশ প্রিমিয়ারে শেষ রাউন্ডের দশটি ম্যাচই শুরু হয় একই সময়ে। এই রাউন্ডে দশ ম্যাচে সবমিলিয়ে গোল হয়েছে ৩৭টি। তাতেই গোলের নতুন রেকর্ড হয়েছে এবার। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগের যাত্রার পর থেকে এবারের মৌসুমে সবচেয়ে বেশি গোল হয়েছে।

সবমিলিয়ে ৩৮০ ম্যাচে ১২৪৬টি গোল হয়েছে। ম্যাচ প্রতি তিনটিরও বেশি গোল করেছে দলগুলো। এর আগে সবচেয়ে গোল ছিল ১২২২টি। এবার সবচেয়ে বেশি ৯৬ গোল করেছে ম্যানচেস্টার সিটি।
টানা চতুর্থ লিগ শিরোপা জিতে অনন্য কীর্তি গড়েছে পেপ গার্দিওলার দল।

রানার্স আপ আর্সেনাল গোল করেছে ৯১টি। গোল করার তালিকায় তিনে লিভারপুল, তাদের গোল ৮৬টি এবং ৮৫ গোল নিয়ে পরের অবস্থানে নিউক্যাসল ইউনাইটেড। আর সবচেয়ে বেশি ১০৪ গোল হজম করেছেন শেফিল্ড ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ১৩:২১:৪৭   ৫৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ