বাবার হত্যাকারীদের ফাঁসি চাই: এমপি আনারের মেয়ে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাবার হত্যাকারীদের ফাঁসি চাই: এমপি আনারের মেয়ে
বুধবার, ২২ মে ২০২৪



বাবার হত্যাকারীদের ফাঁসি চাই: এমপি আনারের মেয়ে

আমার বাবা নেই, আজ আমরা এতিম হয়ে গেছি। আমি আমার বাবা হত্যার বিচার চাই। এভাবেই কান্না জড়িত কণ্ঠে বাবা এমপি আনোয়ারুল আজিমের হত্যাকারীদের বিচার চাইলেন মেয়ে মুমতারিন ফেরদৌস।

বুধবার (২২ মে) ডিবি কার্যালয়ে ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ বিচার দাবি করেন।

তিনি আরও বলেন, বাবা আমাকে বলে গিয়েছিলেন তোমার পরীক্ষার ফল আমি চেক করবো। ভারত থেকে এসে তোমাকে ডাক্তার দেখাবো। আজ আমার বাবা আর নেই। আমরা এতিম হয়ে গেছি। যত স্বজনই থাকুক, বাবা না থাকলে সন্তানদের কিছু থাকে না।

এ সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিবি ও পুলিশ সদস্যরা সব ধরনের সহায়তা করছে উল্লেখ করে তিনি বলেন, আমি শুধু আমার বাবার হত্যার বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এইটা আমি দেখতে চাই।

গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে উত্তরের বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন আনার। ১৩ মে তিনি কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৫৩   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত
সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ