ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ২৭ মে ২০২৪



---

আজ সোমবার, ২৭ মে ২০২৪। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৬৭৯: ব্রিটেন হ্যাভিয়াস কার্পাস আইন প্রবর্তন।
১৭০৩: পিটার দি গ্রেট কর্তৃক সেন্ট পিটার্সবুর্গ (লেনিনগ্রাদ) শহরের পত্তন।
১৭৬৭: কলকাতায় প্রথম প্রটেস্টান্ট গির্জা নির্মিত।
১৮৩৭: আলজেরিয়ার স্বাধীনতাকামী নেতা আবদুল ক্বাদেরের সঙ্গে ফ্রান্স সরকারের একটি শান্তিচুক্তি হয়।
১৮৮৩: তৃতীয় আলেকজান্ডার রাশিয়ার রাজা হন।
১৯১৯: জালিয়ানওয়ালাবাগের হত্যাযজ্ঞের প্রতিবাদে রবীন্দ্রনাথ ‘নাইট’ উপাধি ত্যাগ করে বড়লাট লর্ড চেমস ফোর্ডকে চিঠি দেন।
১৯১৯: এনসি-৪ এয়ারক্রাফট অবতরণ করে লিসবনে, প্রথম উড্ডয়ন শেষ করে।
১৯২৬: মরক্কোর রিফ এলাকায় ফরাসি ও স্পেনীয় উপনিবেশবাদীদের বিরুদ্ধে মুসলমানদের ঐতিহাসিক গণপ্রতিরোধ বা বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়।

১৯২৭: বৈমানিক চার্লস লিন্ডবার্গ একাকী বিমান চালিয়ে বিশ্বে প্রথম আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়ার জন্য যাত্রা শুরু করেন।
১৯৩০: নিউইয়র্কে ১০৪৬ ফুট বিল্ডিংটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়, যেটি সে সময় মানুষের তৈরি দীর্ঘতম ভবন।
১৯৩২: খ্যাতনামা সাহিত্যিক ও মানবতাবাদী রমাঁ রল্যাঁ ও অঁরি বারব্যুস যৌথভাবে আন্তর্জাতিক যুদ্ধবিরোধী সমাবেশ আহ্বান করেন।
১৯৫২: ইউরোপীয় প্রতীরক্ষা গোষ্ঠী গঠিত।
১৯৭২: যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সল্ট-১ চুক্তি স্বাক্ষর।
১৯৮৯: বার্মার সামরিক শাসকগোষ্ঠী দেশের নাম পরিবর্তন করে দ্য ইউনিয়ন অব মিয়ানমার রাখে এবং রেঙ্গুনের নাম পাল্টে রাখে ইয়াঙ্গুন।
২০০৬: ‘জাভা’ ভূমিকম্প ভোর ৫টা ৫৩ মিনিটের সময় তীব্র আঘাত করে ইওগাকার্তায়। প্রায় ৬ হাজার ৬০০ লোকের প্রাণহানি ঘটে।

জন্ম
১৩৩২: ইবনে খালদুন, আরব মুসলিম পণ্ডিত। আধুনিক সমাজবিজ্ঞান, ইতিহাস ও অর্থনীতির জনকদের মধ্যে তিনি অন্যতম বিবেচিত হন।
১৮৫২: বিলি বার্নস, পেশাদার ইংরেজ ক্রিকেটার।
১৮৬৩: আর্থার মোল্ড, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
১৮৯০: যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য, একজন বাঙালি কবি।
১৯০৩: যোগেশচন্দ্র বাগল প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক।
১৯৯৫: সাবিলা নূর বাংলাদেশি মডেল ও অভিনেত্রী

মৃত্যু
১৯১০: রবার্ট কখ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী।
১৯৩০- স্পেনীয় কথাসাহিত্যিক গাব্রিয়েল মিরো।
১৯৬৪: জহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী।
১৯৮৬: অজয় মুখোপাধ্যায়, পশ্চিম বাংলার চতুর্থ ও ষষ্ঠ মুখ্যমন্ত্রী।
১৯৯৫: শ্যামাদাস চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পরমাণুবিজ্ঞানী।

বাংলাদেশ সময়: ১০:৪১:২০   ৪৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: “হাত ধোয়ার নায়ক হোন”
সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়
‎চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে কর্মসংস্থানের পুঁজি সহায়তা বিতরণ
নিরাপদ সড়ক গড়তে দোষারোপ নয়,সম্মিলিত উদ্যোগ জরুরি : শেখ রবিউল আলম
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৩ জনসহ গ্রেফতার ৮৫
সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
ঠাকুরগাঁও উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ