প্রিমিয়ার লিগে ফিরল সাউদাম্পটন

প্রথম পাতা » খেলাধুলা » প্রিমিয়ার লিগে ফিরল সাউদাম্পটন
সোমবার, ২৭ মে ২০২৪



প্রিমিয়ার লিগে ফিরল সাউদাম্পটন

এক মৌসুম পরই আবারও প্রিমিয়ার লিগে ফিরল সাউদাম্পটন। রোববার (২৬ মে) চ্যাম্পিয়নশিপের প্লে-অফে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে ওঠে তারা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্লে-অফের ফাইনালে মুখোমুখি হয়েছিল লিডস ইউনাইটেড ও সাউদাম্পটন। ম্যাচের ২৪ মিনিটেই অ্যাডাম আর্মস্ট্রংয়ের গোলে লিড পায় সাউদাম্পটন। এরপর পুরো ম্যাচে আর গোল হয়নি।

এদিকে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপ থেকে টেবিলের শীর্ষ দুই দল আগেই প্রিমিয়ার লিগে উঠেছে। চ্যাম্পিয়ন হয়েছে লেস্টার সিটি আর রানার্স আপ হয়েছে ইপ্সউইচ টাউন। আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে খেলবে এই তিন দল।

চ্যাম্পিয়নশিপের টেবিলে তিন নম্বরে ছিল লিডস আর চারে ছিল সাউদাম্পটন। তারা প্লে-অফের সেমিফাইনালে লড়াই করে ওয়েস্ট ব্রুম ও নরউইচ সিটির বিপক্ষে। সেমিতে লিডস নরউইচ ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। আর সাউদাম্পটন ৩-১ গোলে জয় পায় ওয়েস্ট ব্রমের বিপক্ষে। আজ ফাইনাল জিতে তৃতীয় ও শেষ দল হিসেবে প্রিমিয়ার লিগে উঠল সাউদাম্পটন।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:১৮   ৪৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা
পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল
দুই মিনিটে পিছিয়ে যেয়েও জয় ছিনিয়ে নিল আর্সেনাল
ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে বার্সেলোনার চারে চার
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ