সৌদি এয়ারলাইন্সের নারী ক্রুর কাছে মিলল ২ কেজি সোনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৌদি এয়ারলাইন্সের নারী ক্রুর কাছে মিলল ২ কেজি সোনা
বুধবার, ২৯ মে ২০২৪



সৌদি এয়ারলাইন্সের নারী ক্রুর কাছে মিলল ২ কেজি সোনা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে সৌদি এয়ারলাইন্সের এক নারী কেবিন ক্রুকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, সৌদি আরবের রিয়াদ থেকে এসভি–৮০৪ ফ্লাইট মঙ্গলবার রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমসের গ্রিন চ্যানেলে ওই ফ্লাইটের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে তল্লাশি করে এনএসআই, কাস্টমস ও এপিবিএনের যৌথ দল।

তল্লাশির সময় রোকেয়া খাতুনের কাছ থেকে ১১টি সোনার বার, ৮টি সোনার চুড়ি ও ১টি সোনার চেইন উদ্ধার করা হয়। যার সম্মিলিত ওজন ১ কেজি ৯৭৯ গ্রাম।

পরে রোকেয়া খাতুনের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানান মোহাম্মদ জিয়াউল হক।

বাংলাদেশ সময়: ১২:৩২:১৯   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
পুশইন: দিল্লির সদিচ্ছা ছাড়া সীমান্ত সমস্যার সমাধান সম্ভব নয়
জর্ডানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল অস্ট্রিয়া
ইতিহাসের এই দিনে
আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয়
আল কোরআন ও আল হাদিস
প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
ফ্যামিলি কার্ড নিয়ে কবে থেকে ও কেন কাজ শুরু করেছেন জানালেন প্রধানমন্ত্রী
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ