কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত বিষয়: ওবায়দুল কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত বিষয়: ওবায়দুল কাদের
শুক্রবার, ৩১ মে ২০২৪



কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত বিষয়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে দুর্নীতি করলে শেখ হাসিনার সরকার কাউকে ছাড় দেয় না। বিচার করার সৎ সাহস প্রধানমন্ত্রীর আছে।”

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “আজকে গণতন্ত্রের জন্য কঙ্গো, হাইতি, রুয়ান্ডাকে জবাবদিহি করতে হয় না, প্রশ্ন করে না। আমরা নির্বাচন নিয়মিত করে আসছি। পার্ফেক্ট ডেমোক্রেসি কোথাও নাই। তবে পার্ফেক্ট হওয়ার কাছাকাছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী আন্তরিক, এটা আমরা প্রমাণ করেছি।”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “২০২৪ সালে বাংলাদেশের নির্বাচনসহ বিশ্বের ৬৪টি দেশের নির্বাচন হওয়ার কথা। এর মধ্যে আমেরিকা, ইউকে, ভারতের নির্বাচন। আমাদের এখানে বক্তব্য হচ্ছে, পৃথিবীতে যারা নিজেদেরকে গণতন্ত্র মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করে, রাফায় একটা অফেনসিভে ৪৫ জন নরনারী শিশু একদিনেই মেরে ফেলা হলো। সেখানে যদি মানবতার প্রবক্তাদের নিরাপত্তা উপদেষ্টা বলেন, রাফায় এখনো রেডলাইন অতিক্রম করেনি, তাহলে মানবাধিকার কোথায়?”

দেশের অর্থনৈতিক বিষয় তুলে ওবায়দুল কাদের বলেন, “অনেক প্রতিকূলতার মধ্যে আমরা একটা ভারসাম্য রাখছি। ওয়ার্ল্ড ব্যাংক আমাদের বাজেটকে সাপোর্ট করছে।”

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৩৮   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ