চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুজনের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুজনের মৃত্যু
শুক্রবার, ৩১ মে ২০২৪



চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম ও দেবীনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে আলাদা আলাদা দুই ইউনিয়নের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম গ্রামের আব্দুস সাত্তার (৬০) ও এই উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের বুলবুল হকের মেয়ে মাহি খাতুন (৬)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেন জানান, সদর উপজেলার চামাগ্রাম ও দেবীনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু ও একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসা তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আব্দুর রহিম তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে জিআই তারে সট লেগে মারা যান ও শিশু মাহি চার্জার ভ্যানে চার্জ দেওয়া অবস্থায় ভ্যানে বসে থাকা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

সদর থানা ইউডি মামলা দায়ের করে পরিবারের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫১   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ