ঘূর্ণিঝড় রেমালে ৬ হাজার ৮৮০ কোটি টাকার ক্ষতি: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘূর্ণিঝড় রেমালে ৬ হাজার ৮৮০ কোটি টাকার ক্ষতি: ত্রাণ প্রতিমন্ত্রী
রবিবার, ২ জুন ২০২৪



ঘূর্ণিঝড় রেমালে ৬ হাজার ৮৮০ কোটি টাকার ক্ষতি: ত্রাণ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় রেমালে ৬ হাজার ৮৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। রবিবার ঘূর্ণিঝড় রেমালের সার্বিক বিষয় নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, “দক্ষিণাঞ্চলে হাজার হাজার মাছের ঘের পানিতে তলিয়ে অনেকেই সর্বস্ব হারিয়েছেন। তাদের আর্থিক সহযোগিতা দিতে কাজ করছে মন্ত্রণালয়।” প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এই ক্ষতির হিসাব শুধু দুর্যোগ মন্ত্রণালয়ের। আগামী রবিবার আন্তঃমন্ত্রণালয় সভায় মোট ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।”

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:২৭:০৭   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রস্তাবিত শেরপুর মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন
২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী
কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপ যাত্রা, মেক্সিকোতে উষ্ণ অভ্যর্থনা পেল ইরান
জীবন বাজি রেখে শান্তিরক্ষীরা দেশের সম্মান রক্ষা করছেন : শামা ওবায়েদ
বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি
তথ্যের সত্যতা নিশ্চিতকরণে চুয়াডাঙ্গায় ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
শহীদ জিয়ার আদর্শই বিএনপিকে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়েছে — হুইপ দুলু
ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা নিধন বন্ধের আহ্বান
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ