জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন
শুক্রবার, ৭ জুন ২০২৪



জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন

বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ১৭ জুন (১০ জিলহজ সোমবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর শুক্রবার রাতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (৭ জুন) সন্ধ্যা ৭টায় (মাগরিবের নামাজের পর) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক শেষে রাতে দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখার কথা ও পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়।

এর আগে বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখার কথা জানায় দেশটির ধর্ম মন্ত্রণালয়। সেই হিসেবে আগামী ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ এবং পরের দিন ১৬ জুন রবিবার (১০ জিলহজ) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কথা জানায় দুই পবিত্র মসজিদ (মসজিদুল হারাম ও মসজিদে নববী) হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ।

সাধারণত জিলহজ মাসের ৯ তারিখে আরাফার ময়দানে হাজিরা সমবেত হন। ওইদিন হজের আনুষ্ঠানিকতার মূল পর্ব অনুষ্ঠিত হয়। দিনটিকে ‘ইওয়ামুল আরাফাহ’ তথা ‘আরাফাহ দিবস’ বা হজের দিন বলা হয়। এ দিন হজ শেষে পরের দিন পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়।

অর্থাৎ এ বছর সৌদি আরবে ১৬ জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। তার পরের দিনই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম, ওয়াকফ প্রশাসক মো. গোলাম কবীর (অতিরিক্ত সচিব), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত-সচিব মো. কাউসার আহাম্মদ, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. মামুন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মো. রুহুল আমিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতী মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:২১   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ