ভূমি সেবা পেতে কোন দালালের কাছে না যেতে পরামর্শ ডিসির

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমি সেবা পেতে কোন দালালের কাছে না যেতে পরামর্শ ডিসির
শনিবার, ৮ জুন ২০২৪



ভূমি সেবা পেতে কোন দালালের কাছে না যেতে পরামর্শ ডিসির

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, ভূমি সেবা পেতে কোন দালাল না ধরে প্রয়োজনে সরাসরি এসিল্যান্ডের কাছে যাবেন। দালাল গোষ্ঠীকে অ্যাভয়েড করতে হবে। আপনারা কোনো দালালকে বিশ্বাস করবেন না। কোথাও ভূমি সম্পর্কিত কিংবা কোনো দালাল যদি আপনার কাছে অতিরিক্ত অর্থ চায় তাহলে সরাসরি আমার কাছেও অভিযোগ জানাতে পারেন।

শনিবার (৮ জুন) সদর উপজেলা এসিল্যান্ড কার্যালয় প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, একটি চক্র খালি জায়গা দেখলে সেই জায়গার সিএসএস রেকর্ড দেখে ওয়ারিশ খুঁজে বের করে জমি দখল করে নেয়। বর্তমান সরকার ২০২৩ সালে একটি আইন করেছে ভূমি দখল আইন। এই আইনে কেউ ভুয়া কাগজপত্রের মাধ্যমে জমি দখল করলে তাদের বিরুদ্ধে জেল জরিমানা করা যাবে। এটির বিধিমালা তৈরি হচ্ছে। আমরা ইতোমধ্যে এ ধরনের অনেক আবেদন পেয়েছি। এই আইনে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভূমি রেজিস্ট্রি করলে জমির মালিকরা যাতে সঙ্গে সঙ্গে মালিকানার সনদ পেতে পারেন বর্তমান সরকার সেই প্রক্রিয়া করছে। জমির মালিকদের আরও সচেতন হতে হবে।

আগামী ১০ জুন সকাল সাড়ে ১১টা থেকে নারায়ণগঞ্জ এসিল্যান্ড সার্কেল অফিসে গণশুনানি অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, আপনাদের কোনো অভিযোগ বা সমস্যা থাকলে গণশুনানিতে জানাবেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও দেদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুর আলম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মো. রবিন মিয়া, সদর সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) লাইলাতুল হোসেন, ফতুল্লা সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৪:০৯   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অবৈধ বালু উত্তোলনের দায়ে সরিষাবাড়ীতে ৩ শ্রমিকের জেল-জরিমানা
সদরপুর মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দুআ অনুষ্ঠান
নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
ডন বস্কো স্কুল পরিদর্শনে ডেপুটি স্পীকার
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে ৫০ হাজার টাকা জরিমানা
জব ফেয়ার ২০২৬ : উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবির
আগামী ২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ করা হবে : শিক্ষামন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী
স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ