অস্ট্রিয়াকে হারিয়ে ইউরো অভিযান শুরু ফ্রান্সের

প্রথম পাতা » খেলাধুলা » অস্ট্রিয়াকে হারিয়ে ইউরো অভিযান শুরু ফ্রান্সের
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪



অস্ট্রিয়াকে হারিয়ে ইউরো অভিযান শুরু ফ্রান্সের

অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ইউরো অভিযান শুরু করলো ফ্রান্স। কষ্টে হলেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শুরুটা জয়ে রাঙাতে পেরেছে ফরাসিরা। সোমবার (১৭ জুন) দিবাগত রাতে ডুসেলডর্ফে জয় পায় দিদিয়ের দেশমের দল।

ম্যাচের প্রথম ২০ মিনিটে ফরাসিদের আধিপত্যের পর পাল্টা আক্রমণে উঠতে শুরু করে অস্ট্রিয়া। প্রতিপক্ষের সঙ্গে সমানতালে লড়ার মাঝেই ৩৮তম মিনিটে আত্মঘাতী গোল করেন অস্ট্রিয়ার ম্যাক্সিমিলিয়ান ওবার। পরপর দুটি ভুলে হজম করে গোল।

৫৪তম মিনিটে দল ও সমর্থকদের হতাশায় ডুবিয়ে সুবর্ণ একটা সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। পরপর দুই মিনিটে নিশ্চিত আরও দুটি সুযোগ পায় ফ্রান্স কিন্তু ব্যর্থতার জাল ছিড়তে পারেননি তারা।

শেষ দিকে প্রতিপক্ষের বক্সে হেড করতে গিয়ে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দান্সোর কাঁধে লেগে মুখে আঘাত পান এমবাপ্পে। বেশ কিছুক্ষণ সেখানেই পড়ে থাকেন তিনি। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উঠে দাঁড়ান। সেসময় তার নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫৫   ৩৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
সোনারগাঁওকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
সারের হয়ে আরও এক মৌসুম খেলবেন অ্যান্ডারসন
দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্যারিককে দুর্দান্ত ড্র উপহার দিল ইউনাইটেড
লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ