জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় নির্দেশমালা প্রকাশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় নির্দেশমালা প্রকাশ
বুধবার, ১৯ জুন ২০২৪



জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় নির্দেশমালা প্রকাশ

দাপ্তরিক কার্যাবলী সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল পদ্ধতিতে নিষ্পত্তির লক্ষ্যে সচিবালয় নির্দেশমালা, ২০২৪ প্রণয়ন করা হয়েছে।
সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ ও রুলস্ অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী এই নির্দেশালা প্রণয়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগ।
গত ১২ জুন ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ প্রকাশ করা হয়।
বিদ্যমান নির্দেশমালা পরিমার্জন ও হালনাগাদ করার লক্ষ্যে ৮টি সভা ও ২টি কর্মশালার আয়োজন করে। মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিগণের নিকট থেকে প্রাপ্ত মতামত ও পর্যবেক্ষণসমূহ বিবেচনা করে আন্তঃমন্ত্রণালয় কমিটি ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ এর খসড়া প্রণয়ন করা হয়।
২০২৪ সালের ২ জুন প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুমোদিত হয়। এরপর গত ১২ জুন তা বই আকারে প্রকাশিত হয়।
এই নির্দেশমালায় ৮টি নির্দেশ, ৩০টি উপনির্দেশ ও ৩১টি ক্রোড়পত্র নতুনভাবে সংযোজিত হয়েছে। ৮৮টি নির্দেশ, ৯৪টি উপনির্দেশ ও ১৩টি ক্রোড়পত্রের আংশিক সংশোধন এবং ২টি নির্দেশ ও ৩টি উপনির্দেশ বিলুপ্ত করা হয়েছে।
প্রথমবারের মতো সচিবালয় নির্দেশমালা প্রকাশিত হয় ১৯৭৬ সালে। ওই নির্দেশমালার ভাষা ছিল ইংরেজি। ১৯৭৮ সালে সচিবালয় নির্দেশমালা বাংলায় অনুবাদ করা হয়।
এরপর সচিবালয় নির্দেশমালার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২০০৮ সালে। সচিবালয় নির্দেশমালার সর্বশেষ সংস্করণ প্রকাশিত হয় ২০১৪ সালে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:১০   ২৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে মক্তবছাত্রীকে ধর্ষণ, ধর্মীয় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন: নারায়ণগঞ্জে তৃতীয়বারের মতো পুরস্কৃত হলেন ডিএসবি হুমায়ুন কবির
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম
খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন মন্ত্রী
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করবে সরকার - পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ