কোপার শেষ আট নিশ্চিত করলো ইকুয়েডর, জ্যামাইকাকে উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলা

প্রথম পাতা » খেলাধুলা » কোপার শেষ আট নিশ্চিত করলো ইকুয়েডর, জ্যামাইকাকে উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলা
সোমবার, ১ জুলাই ২০২৪



কোপার শেষ আট নিশ্চিত করলো ইকুয়েডর, জ্যামাইকাকে উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলা

মেক্সিকোর সাথে গোলশুন্য ড্র করে গ্রুপ-বি’র দ্বিতীয় দল হিসেবে কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত করেছে ইকুয়েডর। দিনের আরেক ম্যাচে জ্যামাইককে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ভেনেজুয়েলা।
শেষ আট নিশ্চিতে আরিজোয়ানার গ্লেনডেলের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ইকুয়েডরের মাত্র এক পয়েন্ট যথেষ্ঠ ছিল। গোল ব্যবধানে এগিয়ে ইকুয়েডর মেক্সিকোকে বিদায় করেছে। কালকের ম্যাচে শেষভাগে একের পর আক্রমন করেও কাঙ্খিত গোলের দেখা পায়নি মেক্সিকো। ৭১ মিনিটে ইয়োহান ভাসকুয়েজের শট দারুন দক্ষতায় রুনে দেন ইকুয়েডরের গোলরক্ষক আলেক্সান্দার ডোমিনগুয়েচ। ছয় মিনিট পর সান্তিয়াগো জিমিনেজের শট পোস্টে লেগে ফেরত আসে। যোগ হওয়া আট মিনিটে ছিল নাটকীয়তা পরিপূর্ণ। গুয়াতেমালার রেফারি মারিও এসকোবার পেনাল্টি বক্সের মধ্যে গুইলারমো মার্টিনেজকে ফাউলের অপরাধে ফেলিক্স তোরেসের বিপক্ষে মেক্সিকোকে পেনাল্টি উপহার দেন। কিন্তু ভিএআর রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে মার্টিনেজকে চ্যালেঞ্জ করতে গিয়ে তোরেস বলে পা লাগিয়েছেন। ফলে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।

আগামী বৃহস্পতিবার হিউস্টনে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের প্রতিপক্ষ গ্রুপ-এ বিজয়ী আর্জেন্টিনা।
এদিকে ভেনেজুয়েলা শুক্রবার আর্লিংটনে শেষ আটে লড়বে গ্রুপ-এ রানার্স-আপ কানাডার বিপক্ষে।
প্রথম দুই ম্যাচে ইকুয়েডর ও মেক্সিকোকে পরাজিত করে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ভেনেজুয়েলা শতভাগ জয়ের লক্ষ্য নিয়ে জ্যামাইকার মুখোমুখি হয়েছিল। এডুয়ার বেলো ৪৯ মিনিটে ভেনেজুয়েলাকে এগিয় দেন। জন আরামবুরুর নিখুঁত ক্রস থেকে অসাধারণ ফিনিশিংয়ে বেলো প্রথম গোল করেন। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন অভিজ্ঞ স্ট্রাইকার সালোমন রনডন। ইয়ানগেল হেরেরার থ্রু বলে লো ফিনিশে জ্যামাইকান গোলরক্ষক জাহমালি ওয়েইটকে তিনি পরাস্ত করেন। ৮৫ মিনিটে কারভিন আনড্রাডের এ্যাসিস্টে এরিক রামিরেজ ভেনেজুয়েলার হয়ে তৃতীয় গোলটি করেন।

বাংলাদেশ সময়: ২০:০০:০৪   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
মায়োর্কাকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা
ক্যারিকের ছোঁয়ায় বদলে গেলো ম্যানইউ, তুলে নিলো টানা চতুর্থ জয়
খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে আনল পাকিস্তান
আল হিলালে অভিষেক ম্যাচে বেনজেমার হ্যাটট্রিক
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার
আফগানিস্তানকে কাঁদিয়ে ফাইনালে ভারত
২০২১ সালের পর ফাইনালে সিটি
বিপাকে আইসিসি, পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ