যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে ভেনেজুয়েলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে ভেনেজুয়েলা
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪



যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে ভেনেজুয়েলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর নতুন একটি প্রস্তাবে সম্মতি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১ জুলাই) ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে মাদুরো বলেন,

যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি নিয়ে আমি ভেবেছি। সম্মতিও ‍দিয়েছি। বুধবার (৩ জুলাই) থেকে নতুন করে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা শুরু হবে। কাতারে সই হওয়া চুক্তির আওতায় আলোচনা শুরু হবে।

কাতারের মধ্যস্থতায় কয়েক মাসের দীর্ঘ আলোচনার পর ২০২৩ সালের শেষের দিকে এসে ওয়াশিংটন ও কারাকাস বন্দী বিনিময় চুক্তি সই করে।

নতুন করে আলোচনা শুরুর বিষয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলার সরকারি আলোচক ও জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ আলোচনায় অংশ নেবেন। তবে কী আলোচনা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মাদুরো।

দুই বছর আগে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছিল। তবে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে মাদুরো সরকার ওয়াশিংটনের বিরুদ্ধে কাতার চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:২৪   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ