মেহেরপুরে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

প্রথম পাতা » খুলনা » মেহেরপুরে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪



মেহেরপুরে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

জেলার অনগ্রসর নারী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শামীম হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম। জেলা সমাজসেবা অফিসার (রেজিঃ) কাজী মো. আবুল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, মেহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষক সালমা আক্তার এবং প্রশিক্ষণার্থী বিথী রানী দাস ও বন্যা রায়।
অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন ও ২৬ জনের মধ্যে (৮ লাখ ৪ হাজার টাকা) নগদ অর্থ বিতরণ হয়।
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৪০ দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬:২৬:১৫   ৩০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ