ভোলায় ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪



ভোলায় ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

জেলার উপজেলা সদরে আজ ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২০ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে সহায়তার চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর যৌথ এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চৌধুরী ও উপজেলা সমাজসেবা অফিসার মো. বাহাউদ্দিন।
অনুষ্ঠানে ক্যান্সারে আক্রান্ত ১৫ জন, কিডনি রোগে ৩ জন, স্ট্রোকে প্যারালাইজড ১ জন ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১ জনসহ মোট ২০ জনকে আর্থিক সহায়তা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭:০৮:০৩   ৫৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ
নগরকান্দায় যুবদলের কর্মী সভায় সালথা উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মীর যোগদান
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
১৫ স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে
কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি দিলেন জুবাইদা রহমান
বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ
মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ