দাম বেড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন ১৩৬৬ টাকা

প্রথম পাতা » অর্থনীতি » দাম বেড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন ১৩৬৬ টাকা
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪



দাম বেড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন ১৩৬৬ টাকা

গত তিন মাসে টানা কমলেও এবার বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। গত জুন মাসের তুলনায় জুলাই মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম তিন টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে এই দাম কার্যকর হবে। দুপুরে রাজধানীতে বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দর ঘোষণা করে বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে টানা আট মাস বাড়ার পর গত এপ্রিল, মে ও জুন মাসেও কমেছিল এলপিজির দাম।

এলপিজির আমদানি মূল্য অপরিবর্তিত থাকলেও ডলারের দাম ঊর্ধ্বমুখী থাকায় দাম কিছুটা বেড়েছে বলে জানানো হয়। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে সব জায়গায় কার্যকর হতে দেখা যায় না।

এছাড়া সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬২ টাকা ৭০ পয়সা, যা এত দিন ছিল ৬২ টাকা ৫৩ পয়সা।

বাংলাদেশ সময়: ১৭:১২:২৫   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ