আগস্টে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ, সূচি চূড়ান্ত করল পিসিবি

প্রথম পাতা » খেলাধুলা » আগস্টে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ, সূচি চূড়ান্ত করল পিসিবি
মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪



---

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা ছুটি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি মাসে কোনো আন্তর্জাতিক সিরিজ নেই টাইগারদের। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবেন নাজমুল শান্তরা। সেই সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২১ আগস্ট। পরের ম্যাচটি করাচিতে। ৩০ আগস্ট শুরু হয়ে ৩ সেপ্টেম্বর শেষ হবে এই ম্যাচ।

বাংলাদেশ-পাকিস্তানের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ। গুরুত্বপূর্ণ এই সিরিজ নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তান ফিরতে মুখিয়ে আছি। পাকিস্তানে খেলা সব সময় চ্যালেঞ্জিং, তবে রোমাঞ্চকর ব্যাপারও। ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটা দিতে হবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে শুরুটা ভালো হলেও এখন অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ৪ ম্যাচের কেবল একটিতে জিতে ৯ নম্বরে আছে টাইগাররা। তাদের নিচে আছে কেবল ইংল্যান্ড। ৫ ম্যাচের মধ্যে দুটি জিতে পাঁচে পাকিস্তান।

টেস্ট ক্রিকেটে এর আগে মোট ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এতে পাকিস্তানকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। ১২টি ম্যাচ জিতেছে পাকিস্তান এবং বাকি এক ম্যাচ হয়েছে ড্র। ২০২০ সালে সর্বশেষ টেস্ট খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ। করোনাভাইরাস মহামারি শুরু হয়ে যাওয়ায় সেবার একটি টেস্টের বেশি খেলতে পারেনি টাইগাররা।

বাংলাদেশ সময়: ১২:০৪:০৮   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ