রূপগঞ্জে ফকির ফ্যাশন, লা রিভারিয়া রিসোর্টসহ ৩০ স্থাপনা উচ্ছেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ফকির ফ্যাশন, লা রিভারিয়া রিসোর্টসহ ৩০ স্থাপনা উচ্ছেদ
মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪



রূপগঞ্জে ফকির ফ্যাশন, লা রিভারিয়া রিসোর্টসহ ৩০ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাহী ম্যাজিষ্ট্রটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেড রফিকুল হকের নেতৃত্ব এ অভিযান চালানো হয়।

এসময় গুড়িয়ে দেয়া হয় অবৈধভাবে গড়ে উঠা লা রিভারিয়া নামক রিসোর্টের ৩ টি ভবন, সুইমিংপুল, ফকির ফ্যাশন লিমিটেড, উত্তরা জুট এন্ড ফাইবার্স, তারিকুল ইসলাম ও জামানের বাউন্ডারী দেয়ালসহ ৩০ টি অবৈধভাবে নদী দখল করে গড়া স্থাপনা।

এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ ঘোড়াশাল এর উপ পরিচালক মো. নুর হোসেন, উপ সহকারী পরিচালক মাহাবুব আলম তায়েফ, উপ সহকারী প্রকৌশলী মোতালিব হোসেনসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিষ্ট্রেড রফিকুল হক জানান, হাইকোর্টের নির্দেশে তারা নদী দখল মুক্ত করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছেন। এর ধারাবাহিকতায় অভিযানের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভার কেন্দুয়া এলাকায় অভিযান করেন। এসময় ভেকু দিয়ে অবৈধভাবে গড়ে তোলা একটি রিসোর্টের ৩ টি কটেজ, সুইমিংপুল, বিভিন্ন মালিকানাধীন অবৈধ বাউন্ডারী দেয়ালসহ ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। আগামী বৃহস্পতিবার সকাল থেকে ২য় দিনের মত তারা আবার উচ্ছেদ পরিচালনা করবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:১৪   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ