ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪



ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপাইন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুলাই) ৬.৭ মাত্রার এ ভূ-কম্পন হয়েছে বলে নিশ্চিত করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, বৃহস্পতিবার ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৭। ভূপৃষ্ঠ থেকে এটির গভীরতা ৬৩০ কিলোমিটার (৩৯১.৪৬ মাইল) ছিল বলে জানিয়েছে সংস্থাটি।

ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানায়, এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি। তবে আফটারশক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইন দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত। তাই এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূমিকম্প সাধারণ ঘটনা।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৬.৭ মাত্রার ওই ভূমিকম্পটি দেশের দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২.১ মাইল) দক্ষিণ-পূর্বে আঘাত হানে।

বাংলাদেশ সময়: ১২:১৪:৩১   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ