সীমান্ত নিয়ে আলোচনায় ভারতে গেলেন বিজিবির ১৮ সদস্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্ত নিয়ে আলোচনায় ভারতে গেলেন বিজিবির ১৮ সদস্য
সোমবার, ১৫ জুলাই ২০২৪



সীমান্ত নিয়ে আলোচনায় ভারতে গেলেন বিজিবির ১৮ সদস্য

সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান বন্ধসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে সেক্টর কমান্ডার পর্যায়ে আলোচনা করতে দিনাজপুরের হিলি সীমান্ত গিয়ে ভারতে গেলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধি দল।

সোমবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল আরিফুল ইসলামের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দল হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ভারতে যান।

সীমান্তের শূন্যরেখায় ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমল রাওয়াত তাদের শুভেচ্ছা জানান। পরে তারা সীমান্ত পেরিয়ে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পে বৈঠকে অংশ নেন।

বৈঠকে সীমান্তে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সীমান্ত হত্যা নারী ও শিশু পাচার মাদক চোরাচালান বন্ধসহ সীমান্তের বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বৈঠক শেষে বিকেলের দিকে বিজিবির প্রতিনিধি দলটির দেশে ফিরে আসার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২০:৫৯   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ