ভোলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪



ভোলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জেলায় আজ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, বোরহান উদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক বলেন, মাদকের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। সচেতনতা বৃদ্ধি করতে হবে বাল্য বিয়ে বন্ধে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখতে হবে। এছাড়া আইন-শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
সভায় আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৩:২১   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক ছড়ায়, চালক নিহত
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের ৬ মাস করে কারাদণ্ড
যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ, রাতে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলের সিদ্ধান্ত
মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান
নাগরিকের ঘরে গিয়ে সমস্যা শুনলেন, সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ ববি হাজ্জাজের
জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ