বাংলাদেশ সফরে আসছে আমিরাত ক্রিকেট দল

প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশ সফরে আসছে আমিরাত ক্রিকেট দল
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪



বাংলাদেশ সফরে আসছে আমিরাত ক্রিকেট দল

বয়সভিত্তিক ক্রিকেটে মনোযোগ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মাসেই বিসিবির ক্রিকেট বলয়ের মধ্যে ঢুকে পড়েছিল অনূর্ধ্ব-১৯ দল। এরপর চলতি জুলাইয়ে যুবাদের প্রধান কোচ হিসেবে ঢাকায় পা রাখেন নাভিদ নেওয়াজ। তার নেতৃত্বে ৩৯ ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে শুরু হয়েছে অনুশীলন।

যুবা ক্রিকেটারদের প্রথম পরীক্ষা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে তাদের যুবা ক্রিকেটাররা। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন অনূর্ধ্ব ১৯ দলের নির্বাচক এহসানুল হক সেজান। তিনি বলছিলেন, ‘অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তাদের বিপক্ষে একটা তিন দিনের ম্যাচ আছে। এ ছাড়া চারটি ওয়ানডে আছে। ওটাই আমাদের যুবাদের প্রথম সিরিজ।’

এহসানুল হক সেজান জানালেন তাদের লক্ষ্য এখন দল বাছাই করা, ‘আর এটার ওপর ভিত্তি করে ২৮ দল ক্রিকেটার নিয়ে প্রাকটিস করছি। আর বাকি ১১ জন পরীক্ষা দিচ্ছে তো যখন বাকিদেরও অনুশীলনের মধ্যে আনতে পারব তখন আমরা দলটাকে মোটামুটি গুছিয়ে আনবো। টোটাল ২৮ জনের দল থাকবে। আগস্টের পরে সেপ্টেম্বরে একটা দল গড়ে ফেলব। দলটা ২২-২৪ বা ২৮-২৮ হতে পারে। ক্রিকেটারদের ওপর নির্ভর করবে আরকি।’

যুবা এই ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচ খেলবেন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। সেজান বললেন , ‘আগামী ৫ তারিখ খুলনা যাব সেখানে কয়েকটি প্রাকটিস ম্যাচ খেলব। সূচি ঠিক হয়নি এখনো। আমাদের ১১ জন ক্রিকেটার পরীক্ষা দিচ্ছে সেটার ওপর ভিত্তি করে আমরা সূচি সেট করব।’

বাংলাদেশ সময়: ১৭:০৩:০৮   ২৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ