যীশু-নীলাঞ্জনার পর বিচ্ছেদের গুঞ্জনে ঋষি কৌশিক

প্রথম পাতা » ছবি গ্যালারী » যীশু-নীলাঞ্জনার পর বিচ্ছেদের গুঞ্জনে ঋষি কৌশিক
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪



যীশু-নীলাঞ্জনার পর বিচ্ছেদের গুঞ্জনে ঋষি কৌশিক

ওপার বাংলার অভিনেতা যীশু সেনগুপ্তের সঙ্গে নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে তোলপাড় টালিউড। শুধু তাই নয়, এসেছে অন্য নারীর সঙ্গে যীশুর এক ছাদের তলায় থাকার খবর। তবে যীশুর সংসারে এই ভাঙন নিয়ে এখনও মুখ খোলেননি কেউই। এরই মধ্যে সামাজিক মাধ্যমে রহস্যজনক পোস্ট করে শোরগোল ফেলে দিলেন টালিপাড়ার অভিনেতা ঋষি কৌশিক; তার ওই পোস্টে বিচ্ছেদের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ঋষি তার ওয়ালে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘মেরুদণ্ডহীন, আত্মসম্মানহীন, লোভী এবং আপাদমস্তক ভুল মানুষের সঙ্গে পথ চলার চেয়ে সারাজীবন একলা চলা অত্যন্ত সুখ, শান্তি এবং সম্মানের।’

সেই পোস্টে ঋষি এটিও জানিয়েছেন, পুরো বিষয়টিই তার ব্যক্তিগত। এ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে চান না অভিনেতা। এমন পোস্ট কেন দিলেন, তা নিয়েও সামাজিক মাধ্যমে কোনো জবাব দিতে চাননি ঋষি।

ভারতীয় গণমাধ্যমের খবর, ঋষির এই কথাগুলো নিয়ে শোরগোল সৃষ্টি হলেও কয়েকদিন আগে স্ত্রী দেবযানীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। সেই ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘বিষাক্ত মানুষ বাদে পৃথিবী খুব সুন্দর।’

ঋষি কৌশিক মূলত টেলি পর্দার অভিনেতা। এই মুহূর্তে ‘ঝনক’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি অঙ্কুশ হাজরার ‘মির্জা’-তে তাকে দেখা গেছে। এছাড়াও কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’-তে মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন ঋষি কৌশিক।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৩২   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীর কারাদণ্ড
জিয়া হলে সাতদিন চলবে বৃক্ষমেলা, ঘুরে দেখার আহ্বান ডিসির
বন্দরে প্রধানমন্ত্রীর তহবিলের চেক পেলেন ৩৪০ অসচ্ছল পরিবার
আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে নতুন স্কুলব্যাগে উচ্ছ্বসিত দুর্গম এলাকার প্রায় ৫০০ শিক্ষার্থীরা
নির্ভুল ও হালনাগাদ মানচিত্র জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
প্রকল্পে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে টেন্ডার বাতিল করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ